বাগেরহাট

৮৬ বছরের ঐতিহ্যে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, মুখরিত এস. এম. মডেল স্কুল

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ সরকারি শামচুন্নেছা মেমোরিয়াল (এস. এম.) মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। চিতলমারী সরকারি এস. এম. মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শৈশব ও কৈশোরের স্মৃতিচারণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও শিক্ষাঙ্গনের নানা স্মৃতিময় মুহূর্ত তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও যোগাযোগ আরও সুদৃঢ় করতেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।

এই বিভাগের আরও সংবাদ