খুলনা
কেএমপি পুলিশ লাইন্সে ঈদের জামাত অনুষ্ঠিত ; পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কমিশনারের


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : পবিত্র ঈদুল-আযহার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন কেএমপি পুলিশ কমিশনার জনাব জাহিদুল হাসান বিপিএম সেবা।
২৮ মে বৃহস্পতিবার সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত এ জামাতে কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পুলিশ কমিশনার সর্বস্তরের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় নিজেদের ঈদের আনন্দ ত্যাগ করে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি।



