মোংলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট।


সুমন স্টাফ রিপোর্টারঃ-পবিত্র ঈদুল আযহা উপলক্ষে একেবারে শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে মোংলার চটেরহাটে গরুর হাট। স্থানীয় ও দূর-দূরান্ত থেকে গরু- ছাগল নিয়ে এসেছে খামারিয়া। ছোট-বড় নানা বয়সী গরু উঠেছে এ হাটে।গরু কেনা-বেচা নিয়ে ক্রেতা বিক্রেতার মাঝে চলছে দর কষাকষি।
সোমবার(২৫ মে) সকাল থেকেই স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে ব্যাবসায়ীদের আনাগোনা লহ্ম করা গেছে। ঈদ একেবারেই নিকটে চলে আসায় জমাজমাট হয়ে উঠেছে। দিন যতই গড়াচ্ছে ততই যেন গরুর দাম ও চাহিদা বাড়ছে। যানবাহন ও পরিবহনে বাজার থেকে গরু কিনে বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।
খাবারের দাম বৃদ্ধি হওয়ায় গরু পালনে ব্যায় বেড়েছে বলছে বিক্রেতারা। বাজারে গরুর দাম একারনে একটু বেশি বলে জানান বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন দাম বেশি চাওয়াতে একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এবছর গরু ছাগলের ভিড় বেশি বাজারও বেশ জমজমাট। ইতিমধ্যে উৎসবমূখোরভাবে বিক্রি চলছে। অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ জাল নোট সনাক্ত, চুরির ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে বলে জানান হাটের ইজারাদার।
এবিষয়ে, মোংলা থানা অফিসার ইনসার্জ(ওসি) মোঃ আতিকুর রহমান জানান, ঈদ উপলক্ষে চটেরহাট গবাদি পশুর বাজার জমজমাট হয়ে উঠেছে। বাজারে সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
অফিসার ইনসার্জ(ওসি) মোংলা থানা I





