বাগেরহাট

৮৬ বছরে পদার্পণ, উৎসবে মাতবে চিতলমারী সরকারি এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারী সরকারি এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী ৩০ মে ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনকে ঘিরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানে থাকছে বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদানসহ নানা আয়োজন।

বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে থাকা শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছে এ আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং দীর্ঘদিনের সম্পর্ক, স্মৃতি ও আবেগকে নতুন করে ফিরিয়ে আনার একটি উপলক্ষ। ইতোমধ্যে অনুষ্ঠান সফল করতে নিবন্ধন ও প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।

আয়োজকরা বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ