মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে খুলনায় ক্লিনিক-ডায়াগনস্টিকে অভিযান, জরিমানা


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় জেলা প্রশাসনের অভিযানে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম ধরা পড়েছে।
বুধবার (২০ মে ) পরিচালিত উক্ত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরাফাত হোসেন এবং জনাব নাজমুস সাকিব।
অভিযানে ডাক্তারপাড়া এলাকার ক্লাসিক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ড. দিলরুবা পারভীনকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হালনাগাদ লাইসেন্স না থাকায় আরও ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
একইভাবে ছোট বয়রার ম্যাক্স হেলথ কেয়ারের ডায়াগনস্টিক ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখার অপরাধে সোমেন্দ্রনাথ পালকে ১৫ হাজার টাকা এবং লাইসেন্স সংক্রান্ত অনিয়মে আরও ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিভিল সার্জন কার্যালয়, ঔষধ প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।



