বাগেরহাট

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন নেতৃত্বে রাসেল, রাহুল ও মামুন

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে আতিকুর রহমান রাসেলকে সভাপতি, শামিম শিকদারকে সিনিয়র সহ-সভাপতি এবং শেখ মাইদুল ইসলাম মিন্টু ও রানা দিদারকে সহ-সভাপতি করা হয়েছে।

এছাড়া নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক, ফকির মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ ফাহিম শাহরিয়ার রাব্বিকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ আল মামুন।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাটে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এই বিভাগের আরও সংবাদ