বাগেরহাট

বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: কবরস্থান শুধু মৃত মানুষের স্মৃতি নয়, এটি আমাদের আবেগ ও দায়িত্বের জায়গা। তাই আমরা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছি। এমন মন্তব্য করেছেন জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন।

শনিবার (৯ মে) দিনব্যাপী বাগেরহাটের সরুই বড় কবরস্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। অভিযানে স্থানীয় তরুণ, মাদ্রাসার শিক্ষার্থী ও বাগেরহাট পৌরসভার কর্মীরাও অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন শেখ আল মামুন, শামিম মুন্সি, রিয়াজুল ইসলাম, ইমন শেখ, রবি মুন্সি এবং শাওন ইসলামসহ অনেকে।

জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, মানুষ যেন সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে তাদের স্বজনদের কবর জিয়ারত করতে পারে, সেই লক্ষ্য থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। তরুণরা চাইলে সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কবরস্থানটি অবহেলিত ছিল। তাই সবাই মিলে এটি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ অভিযানে সহযোগিতা করে বাগেরহাট পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে শ্রমিক ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। পাশাপাশি পাশের মাদ্রাসার শিক্ষার্থীরাও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ