কালীগঞ্জে ইমাম সম্মেলন; মাহমুদুল হাসান সভাপতি ও হেদায়েত সম্পাদক নির্বাচিত


নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ ইমাম পরিষদের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের আড়পাড়া নতুন বাজার জামে মসজিদে অনুষ্টিত সন্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ -৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। সন্মেলনে সর্ব্বসন্মতিতে মুফতি মাহমুদুল হাসান সভাপতি ও হাফেজ হেদায়েত উল্লাহকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
কালীগঞ্জ উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্ব সন্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন, মাওলানা ওসমান গনী।
আরো বক্তব্য রাখেন, উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারী হাফেজ হেদায়েত উল্লাহ, মাওঃ ওবায়দুল্লাহ আশেকী, মাওঃ গাজী ইয়াসিন আলী, প্রভাষক মাওলানা জহুরুল ইসলাম, হাফেজ মাওঃ খালিদ হাসান, ও হাফেজ আল আমীন প্রমুখ। সন্মেলন শেষে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা ইমাম সমিতির কমিটি গঠন করা হয়।



