কালীগঞ্জে মশিউর রহমান ও শহিদুজ্জামান বেল্টুর স্বরনে দোয়া মাহফিল


নিজস্ব প্রতিনিধি: সাবেক বিরোধী দলীয় হুইপ ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাংসদ মরহুম মশিউর রহমান এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাংসদ মরহুম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রোববার বিকালে শহরের ফয়লা রোডে বিএনপির দলীয় কার্ষালয়ে ওই সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনির সভাপতিত্বে সভাতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় হামিদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ফেসবুকে আপনারা এমন কোন লেখা লিখবেন না, যে লেখায় দলের ঔক্য নষ্ট না হয়। তিনি বলেন, বিভক্ত দলকে যতটুকু সংগঠিত করা হয়েছে, তা যেন অটুট থাকে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, শাজাহান শেখ, জুমারত আলী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষে মরহুম দুই নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর কৃষক দলের আহবায়ক ফোরকান আলী।



