বাগেরহাট

উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসন করতে হবে: প্রতিমন্ত্রী

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) বেলা ১২ টায় মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক সংলাপে উপজেলা প্রশাসন ও কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা’র আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম’র সভাপতিত্বে নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (এমপি)।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন বিপর্যয়ের ফলে উপকূলীয় মানুষের প্রধান সমস্যা হলো লবণাক্ততা। সুপেয় পানির সংকটে মোংলাসহ উপকূলের মানুষ এখন দিশেহারা। সুপেয় পানির সংকট নিরসনে বৃষ্টির পানির প্রত্যেকটি ফোঁটা আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। লবণাক্ত পানির কারণে উপকূলীয় মানুষ পেটের পিড়াসহ নানা ধরনের অসুস্থতায় ভুগছে।

মোংলা বন্দরের ৩টি পুকুর পৌরসভাকে ব্যবস্থাপনার দায়িত্ব দিতে হবে যা দিয়ে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব। পুকুর খনন ও সংরক্ষণের মাধ্যমে গ্রামে পাইপ লাইনের মাধ্যমে খাবার পানি সরবরাহ করতে হবে। আশু সমাধান হিসেবে মোংলাসহ উপকূলীয় অঞ্চলে সুপের পানির সংকট নিরসনে বৃষ্টির পানি সংগ্রহ করার জন্য ট্যাংকি বিতরণ করতে হবে।

এসময়ে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। ক্লাইমেট এ্যাকশন ফোরাম মোংলার সভাপতি পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখসহ নাগরিক সংলাপে মুক্ত আলোচনায় মোংলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ