খুলনা

খুলনার খালিশপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : মহানগর গোয়েন্দা পুলিশ ১৯ এপ্রিল রবিবার বিকাল ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর চিত্রালী বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে মাদক কারবারি ১) সোহেল শেখ (৩৭), পিতা-মোঃ নুর ইসলাম ফকির, সাং-নয়াবাটি, বাংলার মোড়, থানা-খালিশপুর এবং ২) ইসমাইল হোসেন (২৬), পিতা-মৃত: লিয়াকত আলী, সাং-বাগধা, থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-নয়াবাটি, বাংলার মোড়, থানা-খালিশপুর, খুলনাদ্বয়কে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ইসমাইল হোসেন এর বিরুদ্ধে ইতোপূর্বে ২টি মামলা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ