খুলনা
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


খুলনা ব্যুরো : খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির নামে একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উক্ত ঘটনা ঘটে।
নিহত সাব্বির ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে। আহত যুবক একই এলাকার বাসিন্দা নিরব। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ড ঘটে।



