খুলনা

খুলনায় গুলি করে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার

খুলনা ব্যুরো : খুলনায় গুলি করে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি কাইউম (২৮)কে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, সন্ত্রাসী, অস্ত্রধারী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল ) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে খুলনা নগরীর হরিণটানা থানার মোস্তফার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুল আজিজের একটি খাবার হোটেলের সামনে থেকে কাইউমকে আটক করা হয়।

গ্রেফতারকৃত কাইউম খুলনার আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকার বাসিন্দা। সে গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে একই থানার একটি গুলি করে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, কাইউম তথাকথিত ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য। তিনি এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে প্রভাব বিস্তার ও জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলো।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ