খুলনা

কেএমপি পরিবারের বৈশাখী উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় বয়রাস্থ পুলিশ লাইন্সে কেএমপি পরিবারের আয়োজনে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বৈশাখী উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ জাহিদুল হাসান বিপিএম সেবা।

বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর। পুলিশ সদস্যদের বিনোদন, দীর্ঘ দায়িত্ব পালনের ক্লান্তি দূরীকরণ এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করার লক্ষ্যে মান্যবর পুলিশ কমিশনারের আন্তরিক উদ্যোগে এ আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে।

বিভিন্ন প্রকার সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, নাট্যাভিনয় ইত্যাদি পরিবেশনা ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হয় এ উৎসব।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ অফিসার ইনচার্জবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ স্বপরিবারে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ