খুলনায় উৎসবের আবহে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের বাংলা নববর্ষ উদযাপন


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : উৎসবমুখর পরিবেশে খুলনায় ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উদযাপন করেছে বাংলা নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানাতে ব্যাটালিয়নের পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচি, যা কর্মরত সদস্যদের মাঝে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার করে।
এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ৩ এপিবিএন-এর অধিনায়ক জনাব এম,এম সালাহউদ্দীন। তিনি ব্যাটালিয়নের বিভিন্ন পোস্ট পরিদর্শন করেন এবং কর্মরত সদস্যদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
অধিনায়ক তাঁর বক্তব্যে সকল সদস্যের সুস্বাস্থ্য, কল্যাণ এবং পেশাগত সাফল্য কামনা করেন। তিনি নতুন বছরকে আরও কর্মোদ্যম ও দায়িত্বশীলতার সঙ্গে অতিবাহিত করার আহ্বান জানান।
উৎসবের এই আনন্দঘন মুহূর্তে ব্যাটালিয়নের প্রতিটি সদস্যের মাঝে ছিল নতুন প্রত্যাশা ও অঙ্গীকার। নববর্ষের আলোয় সবার জীবন উদ্ভাসিত হোক—এই প্রত্যাশায় একে অপরকে শুভেচ্ছা জানান তারা।
সবশেষে, ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয় বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।



