মোংলায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত


সুমন,স্টাফ রিপোর্টারঃ বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মোংলা উপজেলা প্রসাশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাঙালীর প্রাণের উৎসব ১৪৩৩ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা বের হয়ে মোংলা পোর্ট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এছাড়াও হোটেল পশুর থেকে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা বের হয়ে মোংলা- খুলনা মহাসড়কের বাসস্টান্ড প্রদহ্মিন করে আবার হোটেল পশুর চত্বরে এসে শেষ হয়।
এসময়ে মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, সরকারি বেসরকারি কর্মকর্তারা, বিভিন্ন শিহ্মা প্রতিষ্ঠান,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙ্গের প্লেকার্ড-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।
উপজেলা চত্বর ও হোটেল পশুরে জাতীয় সংগীত ও বৈশাখী গান, পান্থা ভাত ইলিশ বিভিন্ন সাংস্কৃতিক বৈশাখী অনুষ্ঠানে মেতে থাকেন সকলে।



