খুলনা
খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১৩ এপ্রিল সোমবার আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। কর্মশালায় সভাপতিত্ব করেন কেন্দ্রটির উপপরিচালক খাতুনে জান্নাত।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং কেন্দ্রের সহকারী পরিচালকবৃন্দ।
প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন এবং বক্তব্যে অংশগ্রহণকারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে আরও দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি খুলনা জেলার জলাবদ্ধতা, লবণাক্ততা ও সুপেয় পানির অভাবসহ বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় মতামত প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।



