খুলনা
খুলনায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু; ছেলে আটক


খুলনা ব্যুরো : খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিম্মি বেগম (৪৪), স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে পারিবারিক বিরোধের জেরে নাদিম গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে পড়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
তবে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।



