বাগেরহাট

মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান, জরিমানা আদায়

সুমন,স্টাফ রিপোর্টারঃমোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে বিভিন্ন দোকানে যৌথ অভিযান পরিচালনা করে ১ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকালে মোংলা উপজেলা সহকারী কমিশনার ভূমি নওসীনা আরিফ এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে র‍্যাব, পুলিশ, এনএসআই, ভোক্তা অধিকার এর বাগেরহাটের ইডি মিলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন তেল মজুদ রাখার অভিযোগে ইউসুব স্টোরকে ৬০ হাজার, জামাল স্টোরকে ৫০ হাজার, শোভা স্টোরকে ১৫ হাজার ও একটি মোটরসাইকেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মজুদকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাটের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ