বাগেরহাট
তেলের জন্য দীর্ঘ অপেক্ষা, মানবিক উদ্যোগে ছাত্রদল


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে তীব্র গরমে জ্বালানি তেল পেতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়ছেন মোটরসাইকেল ও যানবাহন চালকেরা। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, আবার কেউ কেউ তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।
রোববার (৫ এপ্রিল) খানজাহান আলী ফিলিং স্টেশনে লাইনে থাকা চালকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা ছাত্রদল। পাশাপাশি অপ্রয়োজনীয় তেল মজুত না করার আহ্বান জানানো হয়।
চালকেরা বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গরমে কষ্ট পোহাতে হয়। পানি ও স্যালাইন পেয়ে কিছুটা স্বস্তি মিলেছে।
জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এ কার্যক্রম চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।



