খুলনা
খুলনার দৌলতপুরে হারানো মোবাইল ফোন উদ্ধার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গোয়েন্দা বিভাগ, কেএমপি খুলনা কর্তৃক হারানো মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) গোয়েন্দা বিভাগের “সাইবার টিম” কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দৌলতপুর থানার জিডি নং-১৬৫৯, তাং-২৭/১০/২৫ মূলে হারানো মোবাইল উদ্ধার পূর্বক ০৪/০৪/২০২৬ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
হারানো মোবাইল ফিরে পেয়ে প্রকৃত মালিক খুলনা মেট্রোপলিটন পুলিশ কে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৪ এপ্রিল শনিবার কেএমপি হেডকোয়ার্টারের মিডিয়া সেল এর এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয়।



