খুলনা

খুলনায় সড়ক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থীর মৃত্যু

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যু হয়েছে। ৩০ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তিনি বাবার সঙ্গে রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মৌমিতার বাড়ি নগরীর মুন্সিপাড়া এলাকায়।

এই বিভাগের আরও সংবাদ