বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার : বাগেরহাটের শরণখোলা কদমতলা এলাকায় একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাইজিদ (১৪) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কদমতলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদে টিন লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার রাজৈর গ্রামের জলিল মোল্লার ছেলে বাইজিদ মোল্লা দীর্ঘদিন ধরে ওয়ার্কশপে কাজ করতেন। সকালে কাজের জন্য তিনি কদমতলা গ্রামে যান। ভবনের ছাদে টিন লাগানোর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে স্পর্শ করলে গুরুতর আহত হন। এ সময় সহকর্মীরা দ্রুত তাকে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন করে উদ্ধার করেন। পরে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ সামিনুল হক বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে নিহতের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ