নওগাঁয় বিএনপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর জেলার শিকারপুর ইউনিয়নের শৈলোকোপা ফিরোজ হোসেন নামের ১নং ওয়ার্ড বিএনপির সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭মার্চ) আনুমানিক রাত্রি ৯ টার দিকে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী বাদশা তরিকুল,রিপন,ইয়াছিন,আদিত্য,উনজিলা,কামেলা সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের ব্যক্তি হঠাৎ করে ওই বিএনপি সদস্যের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কে নিরাপদ আশ্রয়ে সরে যান।
ভুক্তভোগী পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা এবং এতে স্থানীয় আওয়ামীলীগের কিছু ইউনিয়ন আওয়ামী লীগের বড় নেতার ছত্রছায়া নেতাকর্মী জড়িত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় এলাকাবাসী জানান, এ ধরনের ঘটনায় এলাকায় চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
এই বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন,ঘটনাটির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।



