খুলনা

স্বাধীনতা দিবসে কেসিসির অনুষ্ঠানে শিশুদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রশাসক মঞ্জু

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির আয়োজন করে। দিবসের শুরুতে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন, সড়ক সাজসজ্জা এবং শিশুদের জন্য ওয়ান্ডারল্যান্ড ও লিনিয়ার পার্কে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়।

সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রশাসক মঞ্জু।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। পাশাপাশি বৈষম্যহীন ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ