খুলনা

বয়রা পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন পুলিশ কমিশনার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। তিনি ১ শাওয়াল ১৪৪৭ হিজরি শনিবার সকাল ০৮.০০ ঘটিকায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা এবং দেশবাসীর শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অতঃপর পুলিশ কমিশনার সর্বস্তরের পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এসময় কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ