রাজশাহী

দুর্গাপুরে পথচারীদের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পথচারী ও দোকানদারদের মাঝে ইফতার বিতরণ করেছে ‘দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব’। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫০০ পথচারী ও সাধারণ মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়। ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন।

ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথি মো. গোলাম মোস্তফা মামুন বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হলো সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা। গুজব ও মিথ্যা তথ্য থেকে দূরে থেকে নির্ভুল তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত মতামতের চেয়ে তথ্য-প্রমাণকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোনো বিশেষ পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না। নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। সাংবাদিকতায় সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি এমন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না, যা সমাজে বিভ্রান্তি বা ঘৃণা ছড়াতে পারে।

ইফতার নিতে আসা পথচারী ও সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে। তাঁরা বলেন, দুর্গাপুরে এই প্রথম এত বড় পরিসরে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন মানবিক উদ্যোগের জন্য দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, মো. চয়েন উদ্দিন শেখ, মো. শহিদুল ইসলাম ও দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. আ.খালেক, সহসভাপতি মো. খুরশেদ আলম, সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান , সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, আইনবিষয়ক সম্পাদক এ এইচ বিজয়, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক সিহাব আলম সম্রাট, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জীবন, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নাইম ইসলামসহ প্রেসক্লাবের সহযোগী সদস্যরা।

ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় ও স্বচ্ছ প্রেসক্লাবের সফলতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ