রাজশাহী

দুর্গাপুরে প্রায় তিন হাজার মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিল

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃপবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রায় তিন হাজার মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন মিলনের গল্প চ্যারিটি-এর পরিচালক ও সাবেক ছাত্রনেতা মোঃ মেহেদী হাসান মিলন।

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করা এবং সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মিলনের গল্প চ্যারিটির পরিচালক ও সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, তরুণদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত। মেহেদী হাসান মিলনের এই উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে জিয়া পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৬নং মাড়িয়া ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজাদ রেজাউল করিম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সদস্য মোঃ জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়ের হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়ন উদ্দিন শেখ, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন এবং ৩নং পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত প্রায় তিন হাজার মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

স্থানীয়রা জানান, এত বড় পরিসরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এলাকায় সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও সংবাদ