খুলনা

খুলনায় উদ্ধার ৪০ হারানো মোবাইল; মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৫ মার্চ বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, খুলনা কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোনসমূহ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা। তিনি উদ্ধারকৃত ৪০ (চল্লিশ) টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

এসময় পুলিশ সুপার, খুলনা মহোদয় মোবাইল ফোন হারানো বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন এবং প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে জেলা পুলিশের পেশাদার ও আন্তরিক ভূমিকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্); আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), খুলনা জেলা;

এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ