বাগেরহাট

দেশনেত্রী ও শহীদদের মাগফিরাত কামনায় বাগেরহাটে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের এবং বাগেরহাট জেলা ছাত্রদলের গুম, খুন ও নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ছাত্রদল নেতা শেখ আল মামুনের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন খতম শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে নিহত ও গুম হওয়া নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেখ আল মামুন বলেন, পবিত্র মাহে রমজানের এ পবিত্র সময়ে শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। ভবিষ্যতেও শহীদদের স্মরণে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

পরে উপস্থিত নেতাকর্মী, মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ