খুলনা
খুলনার বেসরকারী জুট মিল শ্রমিকদের বকেয়া পরিশোধ ও ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান


আহছানুল আমীন জর্জ ,খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে খুলনার বেসরকারি পাট, সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজিঃ ১০) এর উদ্যোগে মঙ্গলবার স্মারকলিপি পেশ করা হয়েছে।
স্মারকলিপিতে বেসরকারি জুট মিল—মহসেন, সোনালী, অ্যাজাক্স, জুট স্পিনার্স, আফিল ও হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিকদের ঈদের আগে সকল বকেয়া মজুরি এককালীন পরিশোধের দাবি জানানো হয়েছে।
এছাড়াও শ্রমিকরা তাদের ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা ও তাদের বৈধ পাওনা সময়মতো পরিশোধ করা খুবই জরুরি।



