খুলনা জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ.স. ম. জামশেদ খোন্দকার ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার খুলনা জেলা কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দীদের আবাসন পরিস্থিতি ঘুরে দেখেন।
জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, চিকিৎসা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেন এবং বন্দীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় কারাগারের জেল সুপার আবু ছায়েমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসককে কারাগারের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শন কারাগারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।





