খুলনা

খুলনায় বয়স্ক ও অনগ্রসরদের ভাতা ও শিক্ষাবৃত্তি বিতরণে শহর কমিটির সভা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনা শহর সমাজসেবা কার্যালয়-১ এর আওতাধীন ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের বয়স্ক, প্রতিবন্ধী, হিজড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা এবং অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ শহর কমিটির সভা ২৩ ফেব্রুয়ারী সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, এবং তিনি উপস্থিত সদস্যদের সঙ্গে ভাতা ও শিক্ষাবৃত্তি প্রদানের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন।

সভায় আগামী কার্যক্রমের পরিকল্পনা, প্রাপ্যদের তালিকা যাচাই এবং অর্থায়নের নিশ্চয়তা সংক্রান্ত বিষয়সমূহ উন্মুক্ত আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয়। বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের পাশাপাশি অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের গুরুত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে প্রশংসা করেন এবং আগামীতে এর বিস্তৃত কার্যক্রম নিয়ে পরিকল্পনা প্রণয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ