বাগেরহাট

মোংলা বন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রী

সুমন,স্টাফ রিপোর্টারঃ- মোংলা বন্দর পরিদর্শন করলেন সড়ক সেতু রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার(২১ফেব্রুয়ারী) বেলা ১২টায় মোংলা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, মোংলা বন্দরের সম্ভাবনা কাজে লাগিয়ে সক্ষমতা বৃদ্ধি ও পূর্ণাঙ্গ সক্ষমতা ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের স্বার্থ ও বন্দরের স্বার্থ ঠিক রেখে যাচাই-বাছাই করে সকল চুক্তি খতিয়ে দেখা হবে। দ্রুত সময়ে মোংলা বন্দর আরো গতিশীল করা হবে বলেও জানান।

এসময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, সড়ক ও জনপথ বিভাগ এবং রেলপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, প্রশাসন এবং পুলিশ বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ