খুলনা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেএমপি কমিশনারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২১ ফেব্রুয়ারী শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে খুলনার হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে কেএমপির অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ