খুলনা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে কুয়েটের কর্মসূচি

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ২১শে ফেব্রুয়ারি রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস-চ্যান্সেলর, ডীনগণ, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, চেয়ারম্যান, হল প্রভোস্টগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা, সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকাল ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও সংবাদ