প্রযুক্তির পথে এগিয়ে সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান মেলা


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে মঙ্গলবার সকালে ঝিনাইদহ কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়–এ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তৈরি উদ্ভাবনী মডেল, বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট ও গবেষণামুখী প্রদর্শনীতে বিদ্যালয় প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, এবং বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লাাল হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম। শিক্ষক ম-লী, অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি উৎসবের আবহ সৃষ্টি করে।
বিজ্ঞান মেলার অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের কৌতূহল জাগিয়ে তোলে, সৃজনশীলতা বৃদ্ধি করে এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর সমাজে এগিয়ে যেতে সহায়তা করে।পরবর্তীতে প্রধান অতিথি বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং একে একে প্রতিটি স্টল পরিদর্শন করেন। শিক্ষার্থীদের তৈরি সৌরবিদ্যুৎ, পরিবেশ সংরক্ষণ, রোবটিকস, স্মার্ট প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনাÑএ ধরনের বিভিন্ন মডেল দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে–কলমে শেখার বাস্তব অভিজ্ঞতা প্রদান করে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করবে।



