খুলনা

কেএমপি’র অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে এমএ বারী সড়ক এলাকায় অভিযান চালায়।

অভিযানে মাদক কারবারি আছমা বেগম(২৮), পিতা-শাহাজাহান হাওলাদার, সাং-আমুড়বুনিয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বসুপাড়া এতিমখানা মোড়, থানা- সোনাডাঙ্গা মডেল, খুলনাকে ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ