রাজশাহী
রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত


ব্যুরো রাজশাহীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী,-৫ (পুঠিয়া দুর্গাপুর ) আসনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
অধ্যাপক নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে বড় ব্যাবধানের মাধ্যমে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম জামায়াতের প্রার্থী ভোট পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫।
এদিকে গণভোটে ‘হ্যাঁ’ তে মোট ১ লাখ ৩৩ হাজার ৮৯৬ ভোট এবং ‘না’ তে ৭৮ হাজার ৫৯৫ ভোট পড়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। এরমধ্যে প্রায় ৬৭ দশমিক ২৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।



