মোংলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন


সুমন,স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট বাগেরহট-৩ (মোংলা-রামপাল) আসনে বিকালে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাগেরহাট-৩ আসেন ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন, বিএনপি ধানের শীষ প্রতীকে শেখ ফরিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এডভোকেট মাওঃ শেখ আব্দুল ওয়াদুদ, ইসলামি আন্দোলন হাতপাখা প্রতিকে শেখ জিল্লুর রহমান, সতন্ত্র ঘোড়া প্রতিকে এম এ এইস সেলিম, জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি মোঃ হাবিবুর রহমান মাষ্টার।
মোংলা-রামপাল বাগেরহাট-৩ মোট ভোট কেন্দ্র ১০৬ টি এবং বুথের সংখ্যা রয়েছে ৫৩৬টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। শান্তিপূর্নভাবে এ আসনে ভোট গ্রহন শেষ হয়েছে।
ভোট গ্রহণকালীন সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টহল জোরদার ছিলো।



