বাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন


বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী- ৪ বাগমারা আসনে শান্তিপূর্ণ ভাবে ১২২ কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ১৯ হাজার ৯০৯ জন। সকাল থেকে নারী ভোটারদের উপস্থিত বেশী লক্ষ করা গেছে। দ্বিপ্রহরে পর পুরুষ ভোটারদের উপস্থিত বাড়তে থাকে ।
ছোটখাটো দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া (ধানের শীষ) রক্ষিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, জামায়াতের প্রার্থী আব্দুল বারী সরদার (দাঁড়িপাল্লা) ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জাতীয় পার্টির ফজলুল হক (লাঙ্গল) নরদাশ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, ইসলামি আন্দোলনের প্রার্থী তাজুল ইসলাম খাঁন (হাতপাখা) রাজশাহী সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডে ভোট প্রদান করেন।
এখানে লড়াই হবে দ্বিমুখী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া’র সাথে জামায়াতের প্রার্থী আব্দুল বারী সরদারের।



