বাগেরহাট-৩ আসনের ১০৬টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার


সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের ১০৬টি কেন্দ্রে দেওয়া হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাধি। বুধবার (১১ জানুয়ারী) দুপুর থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে সরঞ্জামাধি বিতরন শুরু করেন এ আসনের দুটি উপজেলা রামপাল-মোংলা’র সহকারী রিটানিং অফিসারগন।
এ দুই উপজেলায় নিরাপত্তার দায়িত্বে থাকবে নৌ বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য। ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেড দায়িত্ব পালন করবেন। মোংলা উপজলায় ৫২ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামাদি দেওয়া হচ্ছে ।
এ ছাড়া রামপাল উপজেলার ৫৪ টি কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাধি বিতরন করা হচ্ছে। এ উপজেলায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে সেনা সদস্য, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।
বাগেরহাট-৩ আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৮৬৪ জন। ভোট কেন্দ্র ১০৬ টি এবং বুথের সংখ্যা ৫৩৬ টি। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের লক্ষে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।





