বাগেরহাট
নারী নির্যাতন ও লুটের অভিযোগে বাগেরহাটে বিএনপি নেতা খোকন মোল্লা আটক


স্টাফ রিপোর্টার: বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক নারীকে মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে শহিদুল ইসলাম খোকন মোল্লা (৫০) কে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সেনাবাহিনী ও বিজেপির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত শহিদুল ইসলাম খোকন মোল্লা কচুয়া প্রেসক্লাবের সভাপতি এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এলাকাবাসীর দাবি, তিনি এর আগেও বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও বিজেপির যৌথ অভিযানে নিয়মিত মামলার ভিত্তিতে শহিদুল ইসলাম খোকন মোল্লাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।





