রাজশাহী

পুঠিয়া-তাহেরপুর সড়কে ট্রাক নসিমন মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় আবারো বড় ধরনের সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৮ টার সময় ওই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তাহেরপুরের দিক থেকে আসা একটি শ্যালো মেশিন চালিত নছিমন ও পুঠিয়ার দিক থেকে আসা অপর আরেকটি বালু বোঝাই ড্রাম ট্রাক পুঠিয়া-তাহেরপুর সড়কের নিমতলা বাজারে এসে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও মেডিকেলে নেয়ার পথে আরেক জন মারা যায়। তাদের দু’জনের বাড়ি রাজশাহীর লিলি হলের পাশে। নিহত দুজনের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার গাড়ির দুজন লোক মারা গেছে। আর দেড় লাখ টাকার মতো মুরগি ছিল। অনেক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বালু বোঝাই রাম ট্রাকের সাথে মুরগি বহনকারী নসিমনের সংঘর্ষে দুজন মারা গেছে। নিহতদের নাম পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। আরো একজন গুরুতর আহত হয়েছেন। এখনো মামলা হয়নি, তবে লোকজন আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ