খুলনা
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত


খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন শিশু বাগান নামক স্থানে দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উক্ত ঘটনা ঘটে।কেএমপি ‘র ডেপুটি পুলিশ কমিশনার ( দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম রাকিবের মৃত্যুর বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।
নিহত রাকিব লবণচরা থানাধীন আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।





