রাজশাহী

পোরশায় ভারতীয় ট্যাপেন্টাল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন আটক

ইসমাইল হোসেন, পোরশা নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে ১৬ বিজিবি নিতপুর টহলরত সদস্যরা।

৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরের দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩০পিছ ভারতীয় ট্যাপেন্টাল ট্যাবলেট এবং কয়েকটি গাঁজার পুরিয়া সহ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ব্যক্তিরা হলেন সুমন এন্তাজুল ও কাফি তারা নিতপুর ইউনিয়নের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।

এই বিভাগের আরও সংবাদ

পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সততা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ