খুলনা
খুলনার টুটপাড়ার আলোচিত ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার


খুলনা ব্যুরো : খুলনার লবণচরা থানাধীন টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টুটপাড়া দারোগার বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিসমিল্লাহ খুলনা থানার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা থানার ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিসমিল্লাহ আলোচিত ট্রিপল মার্ডার মামলার সঙ্গে জড়িত।



