রাজশাহী

লায়লা নুর তানজুর সাহসী পদক্ষেপে বদলাচ্ছে দুর্গাপুরে অবৈধ পুকুর খননের চিত্র

জাহিদুল ইসলাম, দু্‌র্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। তাঁর সাহসী ও আপসহীন পদক্ষেপের ফলে বদলে যেতে শুরু করেছে উপজেলার অবৈধ পুকুর খননের দীর্ঘদিনের চিত্র। কৃষিজমি রক্ষায় তিনি ভয় ধরিয়ে দিয়েছেন অবৈধ পুকুর খনন চক্রকারীদের।

তথ্য বা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়ছেন তিনি। কৃষকের জমিতে অবৈধভাবে পুকুর খননে ব্যবহৃত ভেকু (এক্সকাভেটর) নিষ্ক্রিয় করে দিচ্ছেন দৃঢ় হাতে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলা ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নে তিনি আরও একটি অভিযান পরিচালনা করেন।

এই বিভাগের আরও সংবাদ

অভিযান সূত্রে জানা যায়, অদ্য ১৬/০১/২০২৬ খ্রিঃ দুর্গাপুর উপজেলার কিসমতগনকৈর ইউনিয়নের উজানখলসি পূর্বপাড়ায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমিতে অবৈধ খনন কাজে ব্যবহৃত পাঁচটি ভেকু নিষ্ক্রিয় করা হয় এবং সেগুলোর ব্যাটারি জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু জানান, জনস্বার্থ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পুকুর খনন করে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না।

স্থানীয় কৃষক বলেন আমরা আশা ছেড়ে দিয়েছিলাম প্রভাবশালী ভেকু সিন্ডিকেটের হাত থেকে হয়তোবা আমাদের কৃষি জমি রক্ষা করতে পারবোনা তবে এসিল্যান্ড স্যারের সাহসী ভূমিকায় আমরা নতুন করে আসার আলো দেখছি। সচেতন মহল তাঁর এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মতে, এমন কঠোর ও নিয়মিত অভিযানের ফলে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধ হবে এবং কৃষিজমি রক্ষা পাবে।

এই বিভাগের আরও সংবাদ