রাজশাহী

বাগমারায় নির্যাতনের শিকার যুবকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৮ জনের জামিন না মঞ্জুর

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় চুরির অভিযোগে নির্যাতন চালিয়ে ভ্যানচালক ওমর ফারুক কে (৩৯) হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩০ডিসেম্বর মঙ্গলবার রাতে নাটোর থেকে তাঁদের গ্রেপ্তারের পর পুলিশে সোপর্দ করে র‍্যাব-৫।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: বাগমারার দেউলা গ্রামের রেজাউল করিম (৪৭) ও হাবিবুর রহমান (৫৫), মাঝিগ্রামের আবদুল মতিন (৪০), দরগামড়িয়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফিক ড্রাইভার (৪০), ভবানীগঞ্জ গ্রামের চা–দোকানি আসাদুল ইসলাম (৩৬) ও মধুপুর গ্রামের আবদুল হান্নান (৩৮)। এ নিয়ে মামলাটিতে মোট ৮ আসামিকে গ্রেপ্তার করা হলো।

র‍্যাব ও গ্রেপ্তার ব্যক্তিদের একাধিক স্বজনের সূত্রে জানা গেছে, ওমর ফারুক হত্যা মামলার ৬ আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিনের জন্য গতকাল রাতে ঢাকায় যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৫–এর একটি দল নাটোরে অবস্থান নেয়। সেখানে পৌঁছালে দলটি পরিচয় নিশ্চিত হয়ে তাঁদের আটক করে। পরে রাতেই তাঁদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আবু জাহিদ শেখ দৈনিক আমাদের রাজশাহীকে বলেন, র‍্যাবের হাতে আটক ৬ আসামিকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে আদালতে তোলা হয়েছিল। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাতে পাঠিয়েছেন। পলাতক মুরগি মুকুলসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাতে নিহত ভ্যান চালক ওমর ফারুকের পিতা মসলেম সরদার বাদী হয়ে ১২ জনকে আসামি করে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় ১২ জন আসামীর মধ্যে ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই বিভাগের আরও সংবাদ