মহাদেবপুরে ধানের শীষের সমর্থকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ধানের শীষের সমর্থকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৯ নভেম্বর) মহাদেব উপজেলার চৌমাসিয়া (নওহাটামোড়) এলাকায় আয়োজিত এই সভায় শতাধিক বিএনপি সমর্থক অংশগ্রহণ করেন।সভায় আগামী নির্বাচনের জন্য দলীয় পরিকল্পনা এবং প্রচারণা কৌশল নিয়ে আলোচনা হয়।
প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হারুনুর রশীদ রাজু ভারপাপ্ত সভাপতি,মহাদেবপুর থানা কৃষকদল ,শ্রী রামপ্রসাদ ভদ্র, চেয়ারম্যান ১০নং ভীমপুর ইউনিয়ন,মোঃ ময়েন উদ্দিন ,সাবেক বিএনপি নেতা ১০ নং ভীমপুর ইউনিয়ন। মোঃ আমজাদ আলী মণ্ডল ,সাধারণ সম্পাদক ১০ নং ভীমপুর ইউনিয়ন,মোঃ হারুন আর- রশিদ ,সাবেক সাধারণ সম্পাদক ০৯নং চেরাগপুর ইউনিয়ন ,মোঃ আবুল কালাম আজাদ ,সভাপতি ,০৯ নং চেরাগপুর ইউনিয়ন যুবদল ,মোঃ নজরুল ইসলাম বেলু,সভাপতি ,০৯ নং চেরাগপুর ইউনিয়ন কৃষকদল,মোঃ শাহজাহান ইসলাম সাইফ ,সাধারণ সম্পাদক -০৯ নং চেরাগপুর ইউনিয়ন কৃষকদল। মোঃ উজ্জল হোসেন সরদার,সভাপতি,১০ ভীমপুর ইউনিয়ন কৃষকদল। মোঃ আবদুল মজিদ ,দপ্তর সম্পাদক ১০ নং ভীমপুর ইউনিয়ন।
তিনি তাঁর বক্তব্যে বলেন,আমাদের লক্ষ্য একটাই—দেশের মানুষের প্রতি ন্যায্যতা, স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠা। আমরা ধানের শীষের পতাকাতলে জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত।”তিনি আরও যোগ করেন, “বিএনপি যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে এবং আগামী নির্বাচনে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় নেতারা। তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী নির্বাচিত করার লক্ষ্যে সকল দলের কর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন এলাকায় ভবিষ্যত কর্মসূচি ও প্রচারণার বিস্তারিত আলোচনা হয়, এবং নির্বাচনী প্রস্তুতির জন্য সমর্থকদের নানা দিকনির্দেশনা দেওয়া হয়।





